ডিএমপির ট্রাফিক অভিযানে ২৪৬৫ মামলা

ডিএমপির ট্রাফিক অভিযানে ২৪৬৫ মামলা
Advertisement
Advertisement

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৪৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগ।

বুধবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ১৪৬টি, লালবাগে ১৯৪, মতিঝিলে ৩২২, ওয়ারীতে ২৮৫, তেজগাঁওে ২৯১, মিরপুরে ৫৮৯, উত্তরায় ৩৮২ ও গুলশানে ২৫৬টি মামলা হয়েছে। অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর