সাভারে কেমিক্যাল গোডাউনে আগুন, আহত ৬

সাভারে কেমিক্যাল গোডাউনে আগুন, আহত ৬
হেমায়েতপুরে গোডাউনে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের হেমায়েতপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘন ঘন বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ছয় জন আহত হয়েছেন।

রোববার রাত ১টার পরে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে থাকা গোডাউনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় কেমিক্যালের ড্রামে গুদামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য এবং স্থানীয় দুই বাসিন্দাসহ ছয় জন আহত হন।

আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান এবং জনি । গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

আরও পড়ুন

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ শুরু করে। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad