ডিএমপি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

ডিএমপি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩
Advertisement
Advertisement

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৪০টি মামলা করা হয়েছে।

রোববার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১, লালবাগে ৫৪, ওয়ারীতে ৪৭, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১২৫, গুলশানে ৩৬, উত্তরায় ৫৯ ও গোয়েন্দা বিভাগে একজন গ্রেপ্তার হন।

অভিযানে তাদের হেফাজত থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর