৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫ জন

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫ জন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি: বাসস
Advertisement
Advertisement

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের ৫০তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।ওই পরীক্ষায় মোট ছয় হাজার ১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

পিএসসির পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩০ জুলাই ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ছিল। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফল প্রকাশ করল প্রতিষ্ঠানটি।

কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১১ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad