চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়েসহ তিনজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার মেয়ে মিম খাতুন ও ভাতিজি আশা খাতুন ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ একরামুল হোসাইন জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad