ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
Advertisement
Advertisement

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিফাত রহমান শামীম ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। ১৮ আগস্ট তিনি ডিএমপির দায়িত্বভার অর্পণ করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তার এ কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা, সরকারি আইনানুগ আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এসব অভিযোগ ‘অসদাচরণ’ও ‘পলায়ন’হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

পরে বিভাগীয় মামলা দায়ের ও তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad