বিশ্বকাপ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টি-শার্ট ডিজাইন কর্মশালা

বিশ্বকাপ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টি-শার্ট ডিজাইন কর্মশালা
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে ফারাহ দীবা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন বিভাগের খন্ডকালীন শিক্ষক ও প্রশিক্ষক ফারাহ দীবার উদ্যোগে সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে একটি টি-শার্ট ডিজাইন কর্মশালা আয়োজন করা হয়।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্তদের নিয়ে উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা।

ফারাহ দীবা বলেন, ‘ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আমি বিভিন্ন আয়োজনে ডিজাইন কর্মশালার আয়োজন করি। এর আগে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নির্বাচিত ডিজাইনের একটি প্রদর্শনী এবং বিদেশে একটি ফ্যাশন শোর আয়োজন করেছিলাম।’

পথশিশুদের দক্ষতা উন্নয়নে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান লিডো-এর সঙ্গে এফসিআইসি ইনস্টিটিউট ও ডেইজি ফাউন্ডেশন–এর মাধ্যমে এই কর্মশালা আয়োজন করা হয়।

আরও পড়ুন

ফারাহ দীবা ডেইজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশু, তরুণ এবং নারীদের ডিজাইন দক্ষতা উন্নয়নে কাজ করে, যাতে তারা অল্প বয়স থেকেই উদ্যোক্তা হিসেবে আয় করার সুযোগ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে ব্যবহৃত টি-শার্ট ও অন্যান্য উপকরণ স্পন্সর করে কাস্টমাইজড পোশাকের অনলাইন প্ল্যাটফর্ম বোয়াবা ফ্যাশন। প্রতিষ্ঠানটির মুনাফার একটি অংশ নারী ও শিশুদের আত্মনির্ভরশীল করতে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে লজিস্টিক সহায়তা দেয় গোলাম সাকলায়েন ইউএনআইপি এবং উপহার সামগ্রী স্পন্সর করে ডেইজি ফাউন্ডেশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad