ঢাকায় যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকায় যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত
রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে আয়োজিত ফল উৎসব। ছবি: সংগঠনের সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকায় কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরামের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও সংগঠনটির সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি।

অনুষ্ঠানে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ফল উৎসব কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ ও সদস্য সচিব হাসান ওয়ালীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যশোরের ইতিহাস, ঐতিহ্য এবং জেলার বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিক ফোরাম ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, আহ্বায়ক কমিটির সদস্যসহ শতাধিক সাংবাদিক অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad