বন্যার সময় এলাকায় আসতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বন্যার সময় এলাকায় আসতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 
Advertisement
Advertisement

বন্যার পানি অনেকটা নেমে যাওয়ার পর নিজের নির্বাচনি এলাকা কক্সবাজারে গিয়ে ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার বিকালে সাগর তীরের জেলা কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষার চর এলাকায় বিজিবি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।

ত্রাণ নিতে আসা এলাকাবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।’

‘আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন?’ পরে এমন প্রশ্নও করেন তিনি। বলেন, ‘সরকার সব সময় আপনাদের পাশে আছে।’

দুপুরে  উপজেলার ফাঁসিয়াখালী এলাকাতেও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে মন্ত্রী  বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

আরও পড়ুন

বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারিভাবে জরিপ চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জরিপের ভিত্তিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।’

জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, বলেন মন্ত্রী।

ত্রাণ বিতরণ শেষে  ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাহউদ্দিন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

বিকালে মন্ত্রী চকরিয়ার কাকারা, সুরাজপুর মানিকপুর ও বরইতলী ইউনিয়নেও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad