বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী আল মামুন, মো. শফিকুল ইসলাম, মো. আবু বক্কর, মো. ইমন, মো. জুম্মন, মো. রুবেল, ফাতেমা, আল আমিন হোসেন মুন্না, সুফিয়া রহমান, মো. রবিউল, মো. নাহিদ, শাহেদ, মো. মেহেদী হাসান, সিফাত, রিফাত খান, মো. মানিক, মো. হারুন অর রশিদ, আম্বিয়া, সুমন, শামীম এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।

এদের মধ্যে দুইজনকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে, ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং একজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর