সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আধাবেলা (দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। এছাড়া আপিল বিভাগের চেম্বার জজ কোর্টের কার্যক্রমও বন্ধ থাকবে।
রোববার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রহুল কুদ্দুস কাজল। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক জানান।


