অবশেষে ‘গুলশানের চামেলি’

অবশেষে ‘গুলশানের চামেলি’
'গুলশানের চামেলি' ছবির প্রযোজক জাহাঙ্গীর শিকদার, পরিচালক এমডি ইকবাল ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২০ সালে প্রকাশিত রহস্যঘেরা একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে ঘোষণা আসে ‘গুলশানের চামেলি’র। তখন জানানো হয়েছিল, ছবিটি পরিচালনা করবেন প্রযোজক ও নির্মাতা এমডি ইকবাল। এরপর দীর্ঘদিন প্রকল্পটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

সম্প্রতি এমডি ইকবাল জানিয়েছেন, এবার এক্সেল ফিল্মস-এর ব্যানারে জাহাঙ্গীর সিকদারের প্রযোজনায় নির্মিত হবে ‘গুলশানের চামেলি’। তাদের লক্ষ্য আগামী ঈদুল ফিতরে মুক্তি।

রাজনীতি ও অভিজাত সমাজের অন্ধকার জগতকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। বিনা অপরাধে শাস্তি পাওয়া এই নারীই ছবির কেন্দ্রীয় চরিত্র। নির্মাতার ভাষ্য, তিনিই গল্পের নায়িকা, আবার তিনিই ভিলেন। ছবিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না।

সিনেমাটি সম্পর্কে এমডি ইকবাল বলেন, গল্পে একের পর এক চমক থাকবে। চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শিল্পী নির্বাচনেও চমক রাখা হচ্ছে, যদিও এখনই সে বিষয়ে বিস্তারিত জানাতে চান না। তার আশা, ঈদের দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্পের একটি বড় আয়োজন হবে ‘গুলশানের চামেলি’।

এমডি ইকবাল এর আগে ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’ পরিচালনা করেছেন। প্রযোজক হিসেবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ ও ‘বীর’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad