আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও আমিনবাজার ল্যান্ডফিল্ড
Advertisement
Advertisement

সাভারে বলিয়ারপুরের আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে বিদ্যুৎ উৎপাদন নিয়ে সুখবর দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে।

বুধবার বিকালে আমিনবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। আগামী ২৮ সালের নভেম্বর থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে। নতুন নতুন পরিকল্পনা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে।

এ সময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর