পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কয়েকটি অঙ্গরাজ্য। ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭ দশমিক ১ ও ৭ দশমিক ৫ মাত্রার এই দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসে ধসে পড়েছে সংখ্য ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন কয়েক হাজার মানুষ।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভূমিকম্পের পর ২০টির বেশি আফটার শকে আতঙ্কিত হয়ে রাতভর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কারাকাসসহ আশপাশের এলাকার বাসিন্দারা।
ভয়াল সেই রাতের মুহূর্ত তুলে ধরেছেন বার্তাসংস্থা এপির আলোকচিত্রিরা।

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে এই ভূমিকম্প।

রাজধানী কারাকাস থেকে প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চল পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।











