সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির সুবিধা পেল শতাধিক পরিবার

সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির সুবিধা পেল শতাধিক পরিবার
Advertisement
Advertisement

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সোলার প্যানেলচালিত প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির সুবিধা পাচ্ছেন পানছড়ি উপজেলার দুর্গম চিকনচান এলাকার শতাধিক পরিবার।

সোমবার সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে এ পানি প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এ ছাড়া চিকনচান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও নিরাপদ পানির এ সুবিধা পাচ্ছেন বলেও জানান তারা।

জানা গেছে, স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad