সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
১৯৭৯ সালের ৪ ডিসেম্বর পাতলী খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘ ৪৭ বছর পর প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এক দিনের কক্সবাজার সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।


