ভারতের শেয়ার বাজার থেকে ৮৮,১৮০ কোটি রুপি তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা

ভারতের শেয়ার বাজার থেকে ৮৮,১৮০ কোটি রুপি তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Advertisement
Advertisement

ভারতের শেয়ার বাজার থেকে চলতি বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ৮৮ হাজার ১৮০ কোটি রুপি তুলে নিয়েছেন। এ খবর দিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আকাশবাণী।

খবরে বলা হয়, মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর নীতিমালার ইঙ্গিতের কারণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিপোজিটরিগুলোর তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসে এ পর্যন্ত ভারতীয় পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগের মোট নিট বহিঃপ্রবাহ এক লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে একই সময়ে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) ভারতের ঋণ বাজারে ১৮৭ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

ফেব্রুয়ারি মাসে ভারতীয় শেয়ার বাজারে জোরালো বিনিয়োগের পর এই ব্যাপক শেয়ার বিক্রি একটি বড় ধরনের উল্টো চিত্র তৈরি করল। গত ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে ২২ হাজার ৬১৫ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন, যা ছিল গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক বিনিয়োগ। এর আগে টানা তিন মাস বিদেশি বিনিয়োগকারীরা নিট শেয়ার বিক্রেতা হিসেবে ভূমিকা রেখেছিলেন। তারা গত বছরের নভেম্বরে তিন হাজার ৭৬৫ কোটি রুপি, ডিসেম্বরে ২২ হাজার ৬১১ কোটি রুপি এবং চলতি বছরের জানুয়ারিতে ৩৫ হাজার ৯৬২ কোটি রুপি শেয়ার বাজার থেকে তুলে নিয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad