টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ

টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ
এম আবুল কালাম আজাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেইলি টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এম আবুল কালাম আজাদ। তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আবুল কালাম আজাদ তার দীর্ঘ ২৯ বছর সাংবাদিকতার জীবনে নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি দেশের শীর্ষ ইংরেজি গণমাধ্যমে বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বই ‘উইমেন অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’। বইটি ২০২৪ সালে জার্মানির বার্লিন থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের নারী জঙ্গিদের নিয়ে এটি প্রথম গবেষণাধর্মী বই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন।  তিনি ১৯৯৭ সালে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।

১৯৯৯ সালে তিনি দ্য ডেইলি স্টার পত্রিকায় যোগ দেন। এ ছাড়াও তিনি নিউ এজ, ঢাকা ট্রিবিউন ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে সাংবাদিকতা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর