কারিনাকে লিভার দিতে প্রস্তুত তার ভাইয়েরা

কারিনাকে লিভার দিতে প্রস্তুত তার ভাইয়েরা
Advertisement
Advertisement

গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নেওয়া হয় সেখানে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানান, কারিনার সঙ্গে চেন্নাই গেছেন তার মা লোপা কায়সার। এছাড়া সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই— মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, ‘গত রাতে উন্নত চিকিৎসার জন্য জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন।’

তবে আপাতত দেশে থেকেই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করছেন তিনি। সংবাদমাধ্যমকে কায়সার হামিদ জানান, হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্স এবং পরবর্তী চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হয়েছে। এ কারণে ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন, ভারতের ভিসা হাতে এসেছে এবং চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এসে কারিনাকে নিয়ে যাবে।

গত শনিবার ‘ডানা ভাই’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা প্রথম কারিনার অসুস্থতার খবর প্রকাশ করেন। তিনি জানান, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনার লিভার ফেইলিউর হয়েছে। অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে চেন্নাইয়ে তার চিকিৎসা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর