হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু নিয়ে তদন্ত চলছে: স্বাস্থ্যসেবা সচিব

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু নিয়ে তদন্ত চলছে: স্বাস্থ্যসেবা সচিব
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশে চলমান হামের প্রাদুর্ভাব, শিশু মৃত্যু এবং স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর প্রতিটি ঘটনার সঙ্গে রাষ্ট্রের দায় রয়েছে এবং এসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

শনিবার ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর মিল্টন হলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, ‘হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন তৈরি হলে তা জানানো হবে। রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। প্রত্যেকটি ঘটনায় তদন্ত হওয়া দরকার।’

আরও পড়ুন

তবে তদন্ত কমিটিতে কতজন সদস্য রয়েছেন, কিংবা কবে নাগাদ প্রতিবেদন প্রকাশ করা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অনুষ্ঠানে হামের প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধের কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, সরকার আপাতত এ ধরনের কোনো চিন্তা করছে না।

তিনি আরও জানান, সিটি করপোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ধীরে ধীরে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad