সাতক্ষীরার গোবরদাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার গোবরদাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জিন্নাহ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাহ (৪৫) ওই এলাকার মোহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ পার্শ্ববর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান।

পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad