‘কাউকে অনৈতিক কাজ করতে দেওয়া হবে না’

‘কাউকে অনৈতিক কাজ করতে দেওয়া হবে না’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক দলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং কাউকে অনৈতিক কাজ করতেও দেওয়া হবে না।

তিনি বলেন, কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বেসিক ট্রেড ইউনিয়নের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যপদে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

শিমুল বিশ্বাস বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটে গঠিত এই সরকারকে দেশের শ্রমিক সমাজ পূর্ণ সমর্থন দেবে।

সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, নাছরিন আক্তার দিনা, এম এ বারী, জাহাঙ্গীর হোসেন, মোর্শেদ আলম, ফরহাদ হোসেন বুলেট, আব্দুস সোবহান, মো. আলাউদ্দিন, আব্দুল মাজেদ, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান মিন্টু এবং লুৎফন নাহার লতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad