৮ বিমানবন্দরে সতর্কতা, তবু বিনা বাধায় শাহজালালে ঢুকে পড়লেন যুবক

৮ বিমানবন্দরে সতর্কতা, তবু বিনা বাধায় শাহজালালে ঢুকে পড়লেন যুবক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের আটটি বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে সরকার। এর মধ্যেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়েন এক যুবক। পরে তাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ২১ মিনিটে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, ‘ডোমেস্টিকের একটি গেট দিয়ে বিমাবন্দরের ভেতরে অ্যাপ্রোন (যেখানে উড়োজাহাজ পার্কিং করা হয়) এলাকা পর্যন্ত যান ওই যুবক। সেখান থেকে তাকে আটক করা হয়। তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

বিমানবন্দরের এক কর্মকতা জানান, সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আট বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটল এমন ঘটনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর