৬০ দিনের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা চূড়ান্ত

৬০ দিনের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা চূড়ান্ত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মার্কিন ও ইরানি আলোচকরা পরস্পরের মধ্যে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি বৃদ্ধির একটি রূপরেখায় সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সূত্রগুলো। তবে এটি এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রাথমিক প্রতিবেদনেৃর পর এই খবরের সত্যতা মিলেছে, যেখানে বলা হয়েছে যে ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে, ইরান আগামী ৩০ দিনের মধ্যে এই জলপথের সমস্ত মাইন অপসারণ করবে।

একই সঙ্গে তারা পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে এবং এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করার বিষয়ে আলোচনা করবে বলে ওয়াশিংটনে নিয়োজিত আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সমগ্র জনগোষ্ঠীর জন্য জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ জারি করেছে যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, এবং ইসরায়েলি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লিতানি নদী অতিক্রম করার সময় হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।

ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং জোরালো স্থল অভিযানের মুখে দক্ষিণ লেবাননে একটি ‘চরম মানবিক বিপর্যয়’ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন সাহায্য সংস্থা। সূত্র: আল-জাজিরা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad