টেকনাফ থেকে ৫ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ থেকে ৫ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে নাইক্ষ্যংদিয়া উপকূলে মাছ ধরার সময় আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।

অপহৃতরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো. ইলিয়াস (৪১) ও তার ছেলে আক্কল আলী (২০) এবং নুর হোসেন (১৮), মো. সাবের হোসেন (২২) ও মো. সাইফুল ইসলাম (২৫)।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক আশিকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তারা। তবে বুধবার পর্যন্ত পরিবারের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

শাহপরীর দ্বীপ নৌঘাটের সভাপতি আব্দুল গনি বলেন, ‘স্পিডবোটে এসে আরাকান আর্মি জেলেদের নৌকাসহ মিয়ানমারের মংডু শহরের দিকে নিয়ে যেতে দেখা গেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad