২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত: প্রধানমন্ত্রী

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত এবং তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব কেন তা প্রতিরোধ করতে ব্যর্থ হলো, তা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। ণহত্যা দিবস’ উপলক্ষে এক বাণীতে প্রথানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের সূচনা করেছিল।

আরও পড়ুন

স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা দিবস সম্পর্কেও জানা জরুরি, যোগ করেন তিনি।

সবাইকে রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সকল শহিদের বিদেহী আত্মাকে মাগফেরাত দান করেন এবং ২৫ মার্চের আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad