২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭, মামলা ৩৬ 

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭, মামলা ৩৬ 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা থেকে ৩৫ জন, লালবাগ থেকে ৩৭ জন, ওয়ারী থেকে ৯০ জন, মতিঝিল থেকে ৬৭ জন, তেজগাঁও থেকে ৭১ জন, মিরপুর থেকে ১০৫ জন, গুলশান থেকে ২৪ জন, উত্তরা থেকে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি হ্যান্ড পাঞ্চ এবং নগদ আট লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad