গত ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর পুরোনো কর্মস্থলে ফিরেছেন মুহাম্মদ ইউনূস।
রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।
পরে তিনি গ্রামীণ সংগঠনগুলো এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানের বাসভবনে ফেরার পরিকল্পনাও করেছেন।


