গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুরমা খাতুন (১৭)। তিনি ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে ও স্থানীয় তালতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন সকাল থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে এক পর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


