১৪ ঘণ্টা পর সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

১৪ ঘণ্টা পর সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার
অনির্দিষ্টকালের জন্য পাম্পগুলোতে কার্যক্রম বন্ধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটে প্রায় ১৪ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা। ফলে বিভাগের সব পাম্পে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। এখন থেকে সিলেটের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পাম্প মালিকরা। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানা ধরনের হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও মোটরসাইকেল আরোহীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad