হুয়াওয়ে পেল ৮ গ্লোমো অ্যাওয়ার্ড

হুয়াওয়ে পেল ৮ গ্লোমো অ্যাওয়ার্ড
Advertisement
Advertisement

আটটি গ্লোবাল মোবাইল (গ্লোমো) অ্যাওয়ার্ড পেয়েছে হুয়াওয়ে।

২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এই পুরস্কার পায় কোম্পানিটি। এ বছর পুরস্কারের আসর বসেছিল স্পেনের বার্সেলোনায়।

হুয়াওয়ের পাওয়া পুরস্কারগুলোর মধ্যে রয়েছে–বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট এআই-পাওয়ার্ড নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট মোবাইল অপারেটর সার্ভিস ফর কানেক্টেড কনজিউমার্স, বেস্ট মোবাইল ইনোভেশন ফর কানেক্টেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, বেস্ট ফিনটেক অ্যান্ড ডিজিটাল কমার্স ইনোভেশন, বেস্ট ইউজ অব মোবাইল ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন এবং বেস্ট মোবাইল ইনোভেশন ফর এনহ্যান্সিং দ্য লাইভস অব চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল।

জিএসএমএর (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স) গ্লোমো অ্যাওয়ার্ড বিশ্বের মোবাইল শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। মোবাইল প্রযুক্তি, উদ্ভাবনী সেবা ও শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

শিল্পখাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই পুরস্কারের জন্য বিজয়ীদের নির্বাচন করে।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad