চুরির অভিযোগে নারীকে বেঁধে হেনস্থা, ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে নারীকে বেঁধে হেনস্থা, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চুরির অভিযোগে এক নারীকে হেনস্থা করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চুরির অভিযোগ তুলে এক নারীকে খুঁটিতে বেঁধে হেনস্থা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

রোববার বিকালে উপজেলার গুনাগরী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গুনাগরী মা ও শিশু হাসপাতালের সামনে একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে তার দুই হাত বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনাটির ভিডিও ধারণ করেন। প্রায় আধা ঘণ্টা বেঁধে রাখার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এর আগেও ওই নারীর বিরুদ্ধে আশপাশের দোকানে চুরির অভিযোগ উঠেছিল।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সমালোচনা করেন। চুরির অভিযোগ থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ না করে এভাবে হেনস্তা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তারা।

ঘটনাস্থলের কাছেই অবস্থিত বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্র।

এ বিষয়ে জানতে চাইলে তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, চুরির অপবাদ দিয়ে কাউকে বেঁধে রেখে ভিডিও ধারণের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর