হাসিনার বিরুদ্ধে রায়কে গণঅধিকার পরিষদের স্বাগত

হাসিনার বিরুদ্ধে রায়কে গণঅধিকার পরিষদের স্বাগত
সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ।

এর আগে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এই রায়ে গণঅধিকার পরিষদ সন্তোষ প্রকাশ করছে। একই সঙ্গে আমাদের দাবি দ্রুততম সময়ে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এই রায়কে প্রাথমিক বিজয় বলা যেতে পারে, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না।’

তিনি বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল নয়, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সবাইকে তারা নিশানা করবে। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর