হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে মোটামুটি সুস্থ হয়ে ডাক্তারদের পরামর্শে বাসায় ফেরেন তিনি।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত ১০ ফেব্রুয়ারি তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান।


