হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩৬
ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি তিন শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল।

সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে ৬৪ শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। ফলে গত এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬ জনে পৌঁছেছে।

অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৭১ হাজার ৪৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৬৭ হাজার ৮৭৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হাম আক্রান্ত ৮৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩৭ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad