হামের প্রকোপ না কমা পর্যন্ত দেশের স্কুল বন্ধে হাইকোর্টে রিট

হামের প্রকোপ না কমা পর্যন্ত দেশের স্কুল বন্ধে হাইকোর্টে রিট
Advertisement
Advertisement

হামের প্রকোপ না কমা পর্যন্ত সারা দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে বিবাদীরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে হামে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের কভারেজ, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ বিস্তারিতভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

এছাড়া টিকাদান কভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং তদন্তের ফলাফল আদালতে উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত না করা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে ব্যর্থতা, স্বাস্থ্যসেবা সুবিধায় ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে বিলম্ব—এসবই সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন।

এ অবস্থায় বিবাদীদের অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় ব্যর্থতা জননিরাপত্তার প্রতি চরম অবহেলার শামিল, যা মানুষের জীবনের জন্য আসন্ন ঝুঁকি সৃষ্টি করছে। এজন্য বিষয়টিতে আদালতের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad