গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব বন্ধে ‘মঞ্চ ২৪’-এর ছয় দফা দাবি

গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব বন্ধে ‘মঞ্চ ২৪’-এর ছয় দফা দাবি
সংগঠন ‘মঞ্চ ২৪’ এর সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাবের সব পথ বন্ধ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে সংগঠন ‘মঞ্চ ২৪’। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘অপ-সাংবাদিকতা’ ও ‘তথ্য সন্ত্রাসে’ জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা, সাংবাদিকদের ওপর হয়রানি ও নিপীড়ন বন্ধ করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং গণমাধ্যমের ভেতরে থাকা দখলদার ও স্বার্থান্বেষী চক্র অপসারণ করা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে গণমাধ্যমকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে এবং ক্ষমতাসীনদের প্রভাবের মাধ্যমে একটি ‘অপ-সাংবাদিকতা সিন্ডিকেট’ গড়ে উঠেছে।

আরও পড়ুন

ফারুকী বলেন, এই চক্র মিথ্যাচার, বিভ্রান্তি ও চরিত্রহননের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর থেকে বিচ্যুত করে ক্ষমতার প্রচারযন্ত্রে পরিণত করেছে।

এ ছাড়া সত্য প্রকাশে বাধা সৃষ্টি, সাংবাদিকদের হয়রানি, মামলা, চাকরিচ্যুতি ও হুমকির মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে নতুন সরকার পূর্বের এসব চক্রকে পুনর্বাসন করছে কি না এমন প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অপপ্রচার এবং আন্দোলনবিরোধী ভূমিকার অভিযোগ তুলে তাদের জবাবদিহিতার দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক বলেন, গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের দাস হবে না। সাংবাদিকতা কোনো প্রোপাগান্ডা মেশিন নয়; এটি সত্য বলার সংগ্রাম। আর এই সংগ্রামকে যারা বিক্রি করেছে, তাদের জবাবদিহি করতেই হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad