হাঁস মার্কায় ভোট হবে অন্যায়ের বিপক্ষে: রুমিন ফারহানা

হাঁস মার্কায় ভোট হবে অন্যায়ের বিপক্ষে: রুমিন ফারহানা
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন রুমিন ফারহানা। শনিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর বাজারে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, হাঁস মার্কায় ভোট হবে জনগণের পক্ষে। হাঁস মার্কায় ভোট হবে অন্যায়ের বিপক্ষে। হাঁস মার্কায় ভোট হবে উন্নয়নের লক্ষ্যে। হাঁস মার্কায় ভোট হবে মানুষের বিজয়ের লক্ষ্যে।

শনিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর বাজারে নির্বাচনী প্রচারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এবং রাতে ভোট গণনা শেষে হওয়ার পর কেন্দ্র ছাড়বেন। যেহেতু আমার কোনো বড় দল নেই, দলের নেতাকর্মী বা কমিটি নেই, সুতরাং আপনারা সবাই যার যার ভোট কেন্দ্রকে পাহারায় রাখবেন।’

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক প্রমুখ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা, আশুগঞ্জ উপজেলা ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি গঠিত। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে নয়টি ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলায় দুটি ইউনিয়ন।

মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। এই আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবীব নির্বাচন করছেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই আসনে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad