হবিগঞ্জে সরকারি চাল পাচারকালে ডিলার আটক

হবিগঞ্জে সরকারি চাল পাচারকালে ডিলার আটক
জব্দ করা সরকারি চাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের সময় জাকারিয়া চৌধুরী রতন নামে এক ডিলারকে আটক করেছে সেনাবাহিনী।

উপজেলার করাব গ্রামের কদমতলী এলাকা থেকে রোববার বিকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ডিলার নিয়োগের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। সুবিধাভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই তা আত্মসাৎ করতেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি সরকারি চাল পাচার করেছেন।

সেনাবাহিনী জানায়, রোববার বিকালে হবিগঞ্জ শহরে একটি টমটমে করে তিন বস্তা চাল পাচারের সময় রতনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে হবিগঞ্জ শহরের বগলা বাজারের বিভিন্ন দোকানে সরকারি চাল বিক্রির কথা স্বীকার করেন তিনি। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেনের উপস্থিতিতে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম জানান, ১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। তার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad