বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা করদাতা। আয়কর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪ থেকে ২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং এ-সংক্রান্ত অন্যান্য তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন।
এর আগে, গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।


