হবিগঞ্জে বহিরাগত রেজা কিবরিয়াকে স্থানীয় বিএনপির স্বাগত

হবিগঞ্জে বহিরাগত রেজা কিবরিয়াকে স্থানীয় বিএনপির স্বাগত
রেজা কিবরিয়া
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে বিক্ষোভ, উত্তেজনা ও দলীয় কোন্দলের একের পর এক ঘটনা সামনে আসছে। তবে এর ব্যতিক্রম দেখা গেল হবিগঞ্জে।

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে। যিনি সদ্যই যোগ দিয়েছেন বিএনপিতে। আর যোগ দিয়েই নিশ্চিত করেছেন নবীগঞ্জ–বাহুবল আসনে দলীয় মনোনয়ন।

এরপরেও স্থানীয় বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি ওঠেনি। বরং সাদরে বরণ করে নেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতার এই ছেলেকে, জানানো হয়েছে স্বাগত।

এই আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির উদ্দিন আহমেদ লিখিত বিবৃতিতে রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

আরও পড়ুন

বিবৃতিতে ছাবির আহমেদ বলেন, প্রায় তিন যুগ ধরে তিনি বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করছেন। এ সময় তিনি দু’দুবার পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক পান এবং আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে যেহেতু দলের পক্ষ থেকে রেজা কিবরিয়াকে প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সেই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান।

জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘দল সিদ্ধান্ত দিয়েছে। দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করতে আমি বাধ্য।’

বিবৃতিতে তিনি নবীগঞ্জ–বাহুবল এলাকার নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবাইকে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad