হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

Advertisement
Advertisement

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুইজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের তানভীর (১৮) ও আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও থৈগাও গ্রামের মো. মিজান মিয়া (২৭)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানভীর মিয়া নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মো. মিজান মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, ‘মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর