হঠাৎ বৃষ্টিতে ভিজল ঢাকা

হঠাৎ বৃষ্টিতে ভিজল ঢাকা
রাজধানীর রমনা পার্কের সামনে বৃষ্টির মধ্যে বাসের জন্য অপেক্ষা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঈদের দিন খানিকটা বৃষ্টি ঝরিয়ে বিরতিতে  গরমে যখন অতীষ্ঠ রাজধানীবাসী, তখন নগরীর কয়েক স্থানে নেমেছে স্বস্তির বর্ষণ, সঙ্গে বইছে শীতল বাতাস।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঢাকার আকাশ মেঘলা, কোথাও কোথাও আবহাওয়া গুমোট ভাব বিরাজ করছিল।

রাত সাড়ে ৮টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর ৯টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ, সঙ্গে শীতল বাতাস। এতে জনমনে স্বস্তি নেমে এসেছে।

রাজধানীর ফার্মগেটের বাসিন্দা সামিউল আলম বলেন, ‘আজ হুট করে গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ঘরের ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়াও ঠাণ্ডা হয়েছে।’

আরও পড়ুন

শুধু মিরপুর নয়, সন্ধ্যার পরই ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় শীতল বাতাস বয়ে যাচ্ছে। এতে জনজীবনে মিলছে স্বস্তি। এছাড়া ঢাকার দু’য়েক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad