সৌদি আরব সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রন্ত্রী খলিলুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার রাত দেড়টার পর তিনি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হন।

মূলত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতেই জেদ্দা যান তিনি।

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও উদ্ভূত সংকট নিরসনের বিষয়টি।

এই অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ পেতে পারেন।

সফর শেষে শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad