সেনা কর্মকর্তাসহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষা

সেনা কর্মকর্তাসহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষা
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হতে পারে বৃহস্পতিবার।

গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার শুনানির জন্য দিনটি ধার্য করেছিল।

এ মামলার দুই আসামি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম ঘটনার সময় বিজিবিতে দায়িত্বরত ছিলেন। শুনানির জন্য বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।

মামলার চার আসামির মধ্যে দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়ে বিশেষ কারাগারে আছেন। এছাড়া বাকি দুই আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক।

আরও পড়ুন

দুই সেনা কর্মকর্তার আইনজীবী মাসুদ সালাউদ্দিন এই মামলার শুনানি ভার্চুয়ালি গ্রহণের আবেদন করেছিলেন। এ বিষয়েও বৃহস্পতিবার শুনানির কথা রয়েছে।

গত বছরের ১৮ ও ১৯ জুলাই ঢাকার রামপুরায় অন্তত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এর আগে ১৩ সেনা কর্মকর্তার সঙ্গে গত ২২ অক্টোবরও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পরে ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর