অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও এর গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে আপিল বিভাগে আদেশের দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ আদেশ দেওয়ার জন্য এ দিন ধার্য করে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ।

আরও পড়ুন

আবেদনের পক্ষে তিনি বলেন, ‘যে বিষয় অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা; সংবিধানে নেই, সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি।’

রিটের শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি আবেদনটি হাইকোর্ট সরাসরি খারিজ করে। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত বলে রায়ে উল্লেখ করা হয়।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান রিটকারী আইনজীবী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর