সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল দু’মাস

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল দু’মাস
সড়কে সেনাবাহিনীর টহল। ফাইল ফটো
Advertisement
Advertisement

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাসের (৬০ দিন) জন্য বৃদ্ধি করেছে সরকার। যা আগামীকাল ১৪ জুলাই থেকে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণ (যাদের মধ্যে কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত) সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৫ই নভেম্বর সেই ক্ষমতা আবার ৬০ দিনের জন্য বাড়ানো হয়। এরপর থেকে কয়েক ধাপে দুই মাস করে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad