সুপার সানডে: ইডেনে ভারত-উইন্ডিজ বাঁচা-মরার লড়াই

সুপার সানডে: ইডেনে ভারত-উইন্ডিজ বাঁচা-মরার লড়াই
এক ফ্রেমে ভারতের তিন ব্যাটিং স্তম্ভ ইশান কিষাণ, অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। ছবি: আইসিসি
Advertisement
Advertisement

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠলেও শুরুতেই ধাক্কা খায় ভারত। দক্ষিণ আফ্রিকারা বিপক্ষে প্রথম ম্যাচের হারটা হয়ে যায় গলার কাঁটা। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে অবশ্য টিকে রয়েছে সেমির দৌড়ে। সেসব পেরিয়ে সূর্যকুমার যাদবরা এখন অপেক্ষায় অঘোষিত কোয়ার্টার ফাইনালে উইন্ডিজ বাঁধা টপকানোর।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, যে দল জিতবে তারা সঙ্গী হবে দ্বিতীয় সেমিতে ইংল্যান্ড দলের।

এই অঘোষিত কোয়ার্টার ফাইনালে অবশ্য সমীকরণ মেলানোর কোনো বালাই নেই। গ্রুপ-১ থেকে সেমি নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার, জিম্বাবুয়ে বাদ পড়েছে, দ্বিতীয় স্থানের জন্য লড়বে ভারত-উইন্ডিজ।

অবশ্য নেট রান রেটের হিসেব একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। তখন দুই দলেরই পয়েন্ট হবে ৩। কিন্তু +১.৭৯১ নেট রান রেট নিয়ে ভারতের চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ ভেসে গেলে সেমিতে যাবে ক্যারিবিয়ানরা। ভারতের নেট রান রেট -০.১০০। যদিও কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

দেশের মাটিতে সর্বশেষ যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ভারত, সেবার সেমিফাইনাল থেকে তাদের ছিটকে দিয়েছিল উইন্ডিজ। এরপর ২০১৬ সালে ইডেনের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল ফাইনাল, বেন স্টোকসকে মারা কার্লোস ব্রাথওয়েটের টানা চার ছক্কায়।

এবারও মাঠে নামার আগে পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি, যিনি সেবার ছিলেন দলের অধিনায়ক। তিনি বলেন, ‘মনে হচ্ছে এটা ডেভিড আর গোলিয়াথের সেই খেলা। কিন্তু আবার মনে করিয়ে দিই, ২০১৬ সালে ডেভিড কিন্তু গোলিয়াথকে হারিয়ে দিয়েছিল, ম্যাচের দিন আমি এই কথাই বলব সবাইকে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad