সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
ছবি ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বাগেরহাটের মোংলার সুন্দরবন-সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমিরটি তাকে আক্রমণ করে। নিহত সেলিনা উপজেলার ওই এলাকার আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ্ব সেলিনা বেগম। তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। সহযাত্রী অন্য দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। এক পর্যায়ে তারা সেলিনাকে ছাড়াতে সক্ষম হলেও ততক্ষণে তিনি মারা যান।

তিনি অবৈধভাবে পোনা আহরণ করছিলেন উল্লেখ করে স্টেশন কর্মকর্তা জানান, বর্তমানে সুন্দরবনে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিহতের মরদেহ তার বাড়িতে নেওয়া হয়েছে। রাতেই দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad