সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ারে ঝুলন্ত অবস্থায় এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ারে তার মরদেহ পাওয়া যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
তিনি বলেন, ‘মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


